বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে অধ্যাপক হাসানুজ্জামানকে বহিষ্কারেরর দাবি জানিয়েছেন ঢাবি শিক্ষকবৃন্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ১৫ জন আবাসিক ও সহকারি আবাসিক শিক্ষক পিএসসি সদস্য এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরীকে বিশ্ববিদ্যালয় কোয়র্টার থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
শিক্ষকরা তার বহিষ্কারের দাবিতে উপাচার্যের কাছে বুধবার এক স্মারকলিপি প্রদান করেন। তারা অধ্যাপক হাসানুজ্জামানের বিরুদ্ধে হলের অন্যান্য আবাসিক শিক্ষক ও কর্মচারীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন।
আবাসিক হলের অপর এক শিক্ষক তার গাড়িচালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে সোপর্দ করার ব্যাপারে অসম্মতি জানালে অধ্যাপক হাসানুজ্জামান শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন।
অধ্যাপক হাসানুজ্জামান দাবি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. মো. রহমতুল্লাহকে তার গাড়িচালক কাওসার আলীকে পুলিশে দিতে অসম্মতি জানান। কাওসার আলী অধ্যাপক হাসানুজ্জামানের গাড়িচালক জাকির হোসেনের ভাই। গাড়িচালক কাওসার হাসানুজ্জামানের সাথে পিএসসিতে ২৭ মার্চ দুর্ব্যবহার করে এবং তখন থেকেই সে পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনার এক পর্যায়ে হাসানুজ্জামান রহমতুল্লাহকে ক্রসফায়ারে দেওয়ার জন্য র্যাবকে ডেকে আনেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হাযদার, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এএএমএস আরেফিন সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসানুজ্জামান উপাচার্যের সাথেও দুর্ব্যবহার করেন। এ ব্যাপারে তিনি জাকির হোসেনসহ ১১ জনকে আসামি করে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।
হাসানুজ্জামান জানান, বিসিএস’র প্রশ্নপত্র ফাঁস হওয়ার ব্যাপারে প্রতিবাদ করায় তাকে এই দুর্ব্যবহারের মুখোমুখি হতে হয়েছে।
