২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ভবনকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষকদের আহবান

ন্যাশনাল ফ্রন্ট অফ টিচার্স এ্যামপ্লয়ীজের (এনএফটিই) নেতারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে শিক্ষা মন্ত্রনালয়ের ‘পোষ্ট অফিস’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলেছেন তাদের নিজের স্বাধীনভাবে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

নেতারা অধিদপ্তরের মহাপরিচালক দিলারা হাফিজের সাথে সাক্ষাতকালে বলেন, শিক্ষা ভবন এখন মন্ত্রণালয়ের হস্তক্ষেপে একটি ক্ষমতাহীন সংস্থায় পরিণত হয়েছে।

এনএফটিই নেতারা শিক্ষা অধিদপ্তরের কার্যালয়কে দুর্নীতির আখড়া হিসেবে চিহ্নিত করেন এবং সংস্থাটিকে দুর্নীতিমুক্ত রাখতে নেতারা মহাপরিচালককে আহবান জানান।

সাক্ষাতকালে অধ্যাপক কাজী ফারুক আহমেদ, মোহাম্মদ আজিজুল ইসলাম, অধ্যাপক আসাদুল হক, অধ্যক্ষ এমএ সত্তার উপস্থিত ছিলেন।