২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কিশোরী ধর্ষিত

জেলার পুলিশ লাইনের কাছে একটি স্পিনিং মিলের ভেতরে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক কিশোরী শ্রমিক। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

জানা যায়, রাত আনুমানিক ৩টায় বিদ্যুৎ চলে গেলে মোল্লা স্পিনিং মিলের শ্রমিক আজিজুর রহমান (২২) একই মিলের শ্রমিক এক কিশোরীকে (১৬) মিলের একটি নির্জন কক্ষে আটকে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে মিলের অন্যান্য শ্রমিকরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে এঘটনার পর শ্রমিকরা ধর্ষক আজিজুর রহমানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন।