আশুগঞ্জে সড়ক অবরোধ, পুলিশ-জনতার সংঘর্ষে শতাধিক আহত -লিড
এনজিএল ফ্র্যাকশেনেশন প্ল্যান্ট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সিলেটে স্থানান্তরের প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের সময় পুলিশ জনতার সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে।
সংঘর্ষের সময় পুলিশ ৩০ রাউন্ড শর্ট গানের গুলি ও টিআর গ্যাস ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে সর্বদলীয় প্রতিরোধ কমিটির নেতাকর্মীরা আশুগঞ্জ গোলচত্বরে অবরোধ সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়।
পুলিশী বাধার মুখে অবরোধকারীরা বিক্ষুদ্ধ হয়ে উঠলে পুলিশ অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করলে সর্বদলিয় প্রতিরোধ কমিটির আহবায়ক ইশা খান ও সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজুসহ শতাধিক আহত হয়।
সংঘর্ষের সময় জনতা ভুমি প্রতিমন্ত্রীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ১০/১২ টি গাড়ি ভাংচুর করে । এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
অবরোধের সময় পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ গোল চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
