২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলা একাডেমীতে বুধবার থেকে আদিবাসী সাংস্কৃতিক উৎসব শুরু

ঢাকায় শিল্পকলা একাডেমীতে বুধবার থেকে সপ্তাহব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে। একই সঙ্গে উৎসব স্থলে চলবে আদিবাসী হস্তশিল্প প্রদর্শনী।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 05:28 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য শিল্পকলা একাডেমী এই উৎসবের আয়োজন করেছে।  আদিবাসীরা বসবাস করছে এমন সাতটি জেলার শিল্পীরা  এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। জেলাগুলো হচ্ছে, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নেত্রকোণা, রাজশাহী, মৌলভীবাজার এবং কক্সবাজার।

প্রতিদিন সকাল ১০টা রাত ৮টা পর্যন্ত এই আদিবাসী উৎসব এবং হস্তশিল্প পণ্য প্রদর্শনী চলবে।