২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ-অবরোধকারী সংঘর্ষে ১০ জন আহত

এনজিএল ফ্ল্যাকশেনেশন প্ল্যান্ট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সিলেটে স্থানান্তরের প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কে আধাঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে সর্বদলীয় প্রতিরোধ কমিটির নেতাকর্মীরা আশুগঞ্জ গোলচত্বরে অবরোধ সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়।

পুলিশী বাধার মুখে  অবরোধকারীরা বিক্ষুব্দ হয়ে উঠলে পুলিশ অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করে। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস এবং শর্টগানের গুলি ছোঁড়ে ।

এতে সর্বদলীয় প্রতিরোধ কমিটির আহবায়ক ইশা খান ও সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজুসহ কমপক্ষে ১০ জন আহত হয়।অবরোধ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যাবাহন চলাচল ব্যাহত হয়।