ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন, লাশ উদ্ধার
রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কুমিল্লার লাকসাম থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের চাচাতো ভাই মোহাম্মদ জোসেফ হোসেন (২৫) খুন হয়েছে।
পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মধুমতি মডেল টাউনের বাদশা ভাইয়ের নার্সারি থেকে লাশ উদ্ধার করেছে।
খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা সাভার থানায় ছুটে এসে লাশ সনাক্ত করেন।
পারিবারিক সূত্র জানায়, জোসেফ রোববার রাতে একটি ফোন পেয়ে মোহাম্মদপুরের কাটাসুরের বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
তারা আরও জানান, তাদের বাড়ির পাশে একটি নির্মাণ কাজ চলার সময় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে।
পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে এখানে ফেলে রাখা হয়। সে লাকসামের আলহাজ্ব আবুল কাসেমের ছয় ছেলের মধ্যে সবচে ছোট।
পারিবারিক সূত্র আরও জানায়, মার্কিন নাগরিক জোসেফ হোসেন মাস খানেক আগে এক আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে বাংলাদেশে আসে।
সে মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমবিএ-তে ভর্তি হয়।
এ ব্যাপারে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
