২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মিভূত, ফায়ারম্যানকে পিটিয়েছে ক্ষুব্ধ দোকানদাররা

রোববার দিবাগত ভোররাতে রাজধানীর খিলগাঁও কাঁচাবাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান ভস্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিক্ষুব্ধ দোকনদাররা আগুন নেভানোর কাজে নিয়োজিত সাইফুল ইসলাম নামে একজন ফায়ারম্যানকে পিটিয়ে আহত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ফায়ার ব্রিগেড সূত্র বিডিনিউজ’কে জানায়, রাত সোয়া তিনটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে খিলগাঁও রেলগেটের নিকটবর্তী কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের সূচনা হয়।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ১১ টি ইউনিট সেখানে ছুটে যায় এবং প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ টি মুদি ও মনোহারী দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ৭৫ লাখ টাকার মালামাল বিনষ্ট হয়েছে বলে সূত্র জানায়।