কিশোরী গৃহপরিচারিকাকে অন্ত:স্বত্ত্বা করার দায়ে একজন গ্রেফতার গ্রেপ্তার
বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার খোদাবক্স মৃধার কিশোরী গৃহপরিচারিকাকে অন্ত:স্বত্ত্বা করার দায়ে শনিবার বোয়ালিয়া থানা পুলিশ শুকুর আলী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, খোদাবক্স মৃধার কিশোরী গৃহপরিচারিকার (১৪) সাথে প্রতিবেশী জনৈক শুকুর আলী মিথ্যা প্রলোভন দেখিয়ে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলে।
পরে ওই কিশোরী অন্ত:স্বত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং জিজ্ঞাসাবাদে সে শুকুর আলীর নাম বলে।
এ ব্যাপারে খোদাŸক্স মৃধা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে বোয়ালিয়া থানা পুলিশ শুকুর আলীকে গ্রেপ্তার করে।
