২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ভাতিজার হাতে চাচা খুন

জেলার সদর উপজেলার নয়ানিগ্রামে শনিবার ভাতিজাদের প্রহারে খুন হয়েছে চাচা রতন খাঁ ( ৪৫)। পুলিশ জানায়, বিকেলে ইটের ভাটায় মাটি দেয়াকে কেন্দ্র করে রতন খাঁর সাথে ভাতিজা ইসমাইল এবং ইউসুফের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ভাতিজারা দলবল নিয়ে তাকে বেদম প্রহার করে। তারা ইট দিয়ে চাচার মাথায় আঘাত করে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাতে রতন খাঁ মারা যায়।

পুলিশ ইসমাইল এবং ইফসুফকে গ্রেফতার করেছে।