ড্রাইভারকে প্রহারের ঘটনায় পিএসসিতে বিক্ষোভ
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) একজন সদস্য কর্তৃক এক ড্রাইভারকে প্রহারের প্রতিবাদে কমিশনের ড্রাইভাররা রোববার বিক্ষোভ করেছে।
সূত্র জানায়, বিক্ষুব্ধ ড্রাইভাররা কমিশন চত্বরে অবস্থান নিয়ে সদস্য হাসানুজ্জামানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ড্রাইভারদের একাংশ পিএসসি’র ঐ সদস্যকে লাঞ্ছিত করে।
ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি-উত্তর) মাযহারুল হক বিডিনিউজকে বলেন, হাসানুজ্জামান তার ব্যক্তিগত ড্রাইভারকে নির্দয়ভাবে প্রহার করে। এতে অন্য ড্রাইভাররা ক্ষুব্ধ হয়ে ওঠে।
তবে এ ব্যাপারে কোনও জিডি বা মামলা করা হয়নি বলে তিনি জানান।
কমিশনার আরও বলেন, কর্র্তৃপক্ষ নিজেদের উদ্যোগে বিষয়টি মীমাংসা করবে বলে পুলিশকে জানিয়েছে।
কমিশনের এক সূত্র জানায়, মীমাংসার জন্য কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
