২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব শত্র“তার কারনে প্রকাশ্যে ধুমপানের অজুহাতে লালমনিরহাটে এক যুবককে জুতার ১০ ঘা

শনিবার দুপুরে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বাজারে প্রকাশ্যে ধুমপান করার অজুহাতে রাশেদুল (২০) নামে এক যুবককে স্থানীয় লোকজন ১০ ঘা জুতার বাড়ি দিয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

জানা গেছে, রাশেদুল সিগারেট পান করার সময় জনৈক আজগর আলীর নেতৃত্বে কিছূ লোক ’সরকার প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে’ বলে তাকে জুতা দিয়ে ১০ ঘা দেয়।

জনসমক্ষে এভাবে অপমানিত হয়ে রাশেদুল বিকালে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। সে সাংবাদিকদের জানিয়েছে, নিছক পারিবারিক শত্র“তার জের ধরে আজগর আলী প্রকাশ্যে ধুমপান করার ইস্যুকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

সে আরো জানিয়েছে, প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধকরণ আইনে ৫০ টাকা জরিমানার বিধান থাকলেও এ রূপ হেনস্তা আইনবিরুদ্ধ।

এ ব্যাপারে রাশেদুল আইনের আশ্রয় গ্রহন করবে বলে জানিয়েছে।