২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন সংলগ্ন একটি গ্রাম থেকে ২টি জীবিত ও ১টি মৃত হরিন উদ্ধার

সুন্দরবন পূর্ব বিভাগের বনকর্মীরা শুক্রবার সন্ধ্যায় বন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি জীবিত ও একটি মৃত হরিন উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানটি চালানো হয় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামে। ওই গ্রামের চিহ্নিত হরিন শিকারী মোতালেব বিশ্বাসের বাড়ী থেকে হরিন তিনটি উদ্ধার করা হয়। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় বন বিভাগ তিনজন হরিন শিকারীর নামে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে।