২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ৮

জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম হোসেন নামের এক যুবক নিহত এবং অপর আট ব্যাক্তি আহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 04:59 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়া গ্রামে শুক্রবার একটি সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের ২০/২৫ জন লোক দা, লাঠি, রড ও শাবল নিয়ে হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে ইব্রাহিম হোসেন (২৪), সাইফুল (২৮), রিজিয়া (৩০), তরিকুল (২২), রফিকুল (২৫), রহমান (৩৪), রহিম (১২), মজিদ এবং হমিদা আহত হয়।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে ইব্রাহিমের অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।