২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে এক শিশু পাচারকারী ও ২০ পুরিয়া হেরোইন আটক

যশোরে শুক্রবার সন্ধ্যায় পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এক শিশু পাচারকারীসহ ২০ পুরিয়া হেরোইন ও ৮ বোতল ফেনসিডিল আটক করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

শুক্রবার সন্ধ্যায় যশোর কোতয়ালি পুলিশ আম্বিয়া খাতুন (৫০) নামে এক শিশু পাচারকারীকে আটক করেছে। গত বছর সে শিল্পী নামে শহরের বেজপাড়া এলাকার এক শিশুকে ভারতে পাচার করে।

যশোর পুলিশ আরেক অভিযানে রায়পুরা এলাকা থেকে ২০ পুরিয়া হেরোইনসহ ৮ বোতল ফেনসিডিল আটক করেছে। তবে এ অভিযানে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

অন্যদিকে শুক্রবার ভোরে যশোর শহরে ট্রেনে কাটা পড়ে নাসিম রেজা রানা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।