পাবনার আটঘরিয়ায় বিএনপি’র দু’গ্র“পে সংঘর্ষে আহত ২০
জেলার আটঘরিয়া উপজেলার হাপানিয়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি’র বিবদমান দু’গ্র“পের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা তোফাজ্জল পেশকার ও হান্নান মেম্বার গ্র“পের মধ্যে কোন্দলের জের ধরে এ সংঘর্ষ হয়। উভয় গ্র“পের লোকজন বন্দুক ও পিস্তলসহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের পাবনা ও আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
