২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের কটিয়াদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

জেলার কটিয়াদিতে শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান সম্পূর্ণরুপে ভস্মিভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীসূত্রে জানা গেছে, উপজেলার কলেজ রোডের রিক্সার মোড়ের একটি দোকানে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ফলে দু’টি কাপড়ের দোকান, একটি সাইকেল পার্টস, একটি টিন, একটি রড সিমেন্ট এবং একটি লেপ তোষকের দোকান সম্পূর্ণরুপে ভস্মিভূত হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্বে আনতে সক্ষম হয়।