২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ এপ্রিল চট্টগ্রাম বন্দরের সিবিএ নির্বাচন

আগামী ১০ এপ্রিল চট্টগ্রাম বন্দরের সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের ৭ মাস পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সিবিএ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। ইতোমধ্যেই পোস্টার,ব্যানার,ফেস্টুনে  ছেয়ে গেছে  বন্দর এলাকা। নেতাকর্মীদের মাঝে এখন নির্বাচনী প্রচারনার ধুম লেগেছে। এবারের নির্বাচনে ৪টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলগুলো হচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয় শ্রমিক লীগ এবং ইসলামি শ্রমিক সংঘ।