গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭
জেলার সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কাছে শুক্রবার বাস-টেেেম্পা মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোশাররফ হোসেন বাচ্চু (৬০), বাড়ি সদর উপজেলার ঘোষগাতি গ্রামে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সকাল ১০টায় সদর উপজেলা থেকে আসা একটি টেম্পোর সাথে খুলনা থেকে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত জেসমিন ও তার স্বামী কামরুলকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং রিয়াজকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
