২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গী মৌলবাদী নেতা ড. গালিবকে নওগাঁ কারাগারে প্রেরণ

আহলে হাদীসের প্রধান, সন্দেহভাজন জঙ্গী মৌলবাদী নেতা এবং কোটালিপাড়া ব্র্যাক অফিসে ডাকাতি মামলার অন্যতম আসামী ড. আসাদুল্লাহ আল গালিবকে শুক্রবার গোপালগঞ্জ থেকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। নওগাঁয়ও একটি ডাকাতি ও একটি বোমা হামলা মামলার আসামী ড. গালিবকে কড়া নিরাপত্তা ও পুলিশ পাহারায় সেখানে পাঠানো হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

১৯ মার্চ রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গালিবকে গাইবান্ধা থেকে গোপালগঞ্জে নেওয়া হয়।

কোটালিপাড়া ব্র্যাক অফিসে ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়া কয়েকজন আসামী পুলিশি জিজ্ঞাসাবাদে নিজেদের ড. গালিবের অনুসারি বলে দাবি করে।

তাদের বক্তব্যের প্রেক্ষিতে ড. গালিবকে এ মামলায় অভিযুক্ত দেখিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

জঙ্গীবাদী নেতা বাংলা ভাইয়ের আধ্যাত্মিক নেতা ড. গালিবকে গত ২৩ ফেব্র“য়ারি দেশদ্রোহী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তার রাজশাহীর বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

এ মাসে প্রথম দিকে তাকে ঢাকায় ‘জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি)’ জিজ্ঞাসাবাদ করা হয়।