২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুখা মিছিলে পুলিশ ও সন্ত্রাসী হামলায় বাসদের ক্ষোভ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমরেড খালেকুজ্জামান বৃহষ্পতিবার এক বিবৃতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আয়োজিত ভুখা মিছিলে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিবৃতিতে তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচীতে পুলিশ ও সন্ত্রাসী লেলিয়ে দেয়ার ঘটনা বিএনপি-জামাত জোট সরকারের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, জোট সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি, সন্ত্রাস-নৈরাজ্য ও দুর্নীতি-দলীয়করণের বিরুদ্ধে গণ-বিক্ষোভ পুঞ্জিভুত হচ্ছে কিন্তু সরকার জনগণের প্রতিবাদের কন্ঠকে স্তব্ধ করে দিতে চায়।