২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে পাবনায় নিহত ১ আহত ৩

জেলার ভাঙ্গুরা উপজেলার পাথরঘাটা গ্রামে মঙ্গলবার রাতে বজ্রপাতে এক যুবক নিহত এবং অপর তিনজন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

নিহত যুবকের নাম রানা (২৮) । আহতরা হচ্ছে সেলিম (৩৫), রেনু (৫০) ও শামসুল হক (৪০)।

আহতদের ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এক ব্যক্তি জানায়, মঙ্গলবার রাতে বৃষ্টি না থাকলেও প্রচণ্ড বাতাস ছিল। হঠাৎ চারদিক আলোকিত করে বজ্রপাত হয়।