পাকিস্তানের জাতীয় দিবসে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
২৩ মার্চ পাকিস্তানের জাতীয দিবস উপলক্ষ্যে বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে অভিনন্দন জানিয়েছেন।
এ উপলক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে মোশাররফের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন এবং পাকিস্তানী জনগণের অব্যাহত শান্তি উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
পৃথক বাণিতে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধান বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
