২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী, ঢাকা ও সিলেটের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত আগামী ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় এবং যশোর, কুষ্টিয়া, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। তবে কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিু ২৫ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ৩১ দশমিক ৬ ডিগ্রী ও সর্বনিু ২৪ ডিগ্রী । রাজশাহীতে সর্বোচ্চ ৩৫ ডিগ্রী ও সর্বনিু ২৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রী ও সর্বনিু ২৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩৩ ডিগ্রী ও সর্বনিম্ম ২৪ দশমিক ৫ ডিগ্রী এবং সিলেটে সর্বোচ্চ ২৮ দশমিক ৭ ডিগ্রী ও সর্বনিু ১৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ১১ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫ টা ৫৯ মিনিটে।