২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমোডর রব্বানি হত্যামামলার রায় এ মাসের শেষে

চট্টগ্রামের চাঞ্চল্যকর কমোডর গোলাম রব্বানি হত্যা মামলার রায় অবশেষে এ মাসের শেষ নাগাদ প্রদান করা হতে পারে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মামলার শুনানির শেষদিন সোমবার মামলার দ্বিতীয় তদনন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদের জবানবন্দি রেকর্ড করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের স্পেশাল পিপি কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজকে জানান, আগামী ২৭ ও ২৮ মার্চ যুক্তিতর্কের পর এ মাসের শেষদিকে যে কোনোদিন মামলার রায় ঘোষণা হতে পারে।

গত বছর ১১ এপ্রিল চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান ও বাস্তবায়নাধীন কোরিয়ান ইপিজেডের এমডি কমোডর গোলাম রব্বানি প্রকল্প এলাকায় যাওয়ার সময় নগরীর মুরাদপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

গত ১ নভেম্বর বিচার কাজ শুরুর পর থেকে মোট ৪৯ জন সাক্ষীর মধ্য থেকে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বাকি সাক্ষীরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের জবানবন্দি গ্রহণ ছাড়াই মামলার রায় ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে।