তারেক রহমান মাই পাবনা ডটকম উদ্বোধন করলেন
তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে পাবনা জেলাভিত্তিক আলোকচিত্র ও তথ্যনির্ভর একমাত্র ওয়েব পোর্টাল ‘মাই পাবনা ডটকম’ এর যাত্রা শুরু হয়েছে।
পাবনার বনমালী ইন্সস্টিটিউট মিলনায়তনে রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এ ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
হেডে ক্রিয়েটিভ গ্র“পের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং হেডে ক্রিয়েটিভ গ্র“পের গ্র“প লিডার খালেদ হোসেন পরাগ। মাই পাবনা ডটকমের এ অনুষ্ঠানটি পরিচালনা করেন ডটকমের সমন্বয়কারী মারুফা মঞ্জরী সৌমী।
কর্তৃপক্ষ জানান, প্রজন্মের চাহিদা অনুযায়ী পাবনার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য, শিল্পকলা ও খেলাধূলা থেকে শুরু করে বিশেষ বিশেষ বিষয় হাইলাইট করে বিশ্বে উপস্থাপন করাই আয়োজকদের উদ্দেশ্য।
