২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রলার ডাকাতি, নয় মাঝি আহত

কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি খালে দু’টি লবণ বোঝাই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের প্রহারে দুই ট্রলারের নয় মাঝি-মাল্লা আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 12:12 AM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এলাকাবাসী জানায়, চট্টগ্রামের বাঁশখালী থেকে দু’টি ট্রলার লবণ বোঝাই করে মাতারবাড়ি উত্তর রাজঘাটে যাওয়ার সময় মঙ্গলবার ভোররাতে ডাকাত দলের কবলে পড়ে।

ডাকাতরা মাঝি-মাল্লাদের মারধর করে ট্রলারের গিয়ার বক্স, নগদ ১২ হাজার টাকা এবং তেল লুট করে নিয়ে যায়।

ডাকাতের প্রহারে মাঝি কাসেম (৩৮), মনু (৩০), আজগর (২২), মফিজ (১৮), মাবুদ (২১) এবং জয়নাল (২৪) সহ  নয়জন আহত হয়। আহতদের  চকোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।