২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ব্যাপক শিলাবৃষ্টিতে কৃষকরা দিশেহারা

প্রায় ২০ মিনিটের শিলাপাতে জেলার তরমুজ, পিয়াজ ও গম ক্ষেতগুলো ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। চাষীরা এখন দিশেহারা।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

রোববার রাত ৮টায় বৃষ্টিপাতের সাথে শিলাপাতে জেলার আকচা, আকনগর, রাজাগাঁও, ঘনিমহেষপুর, ঝাড়গাঁও কচুবাড়ি, ধর্মপুর গ্রামের গম ক্ষেতগুলোতে  গম ঝড়ে গেছে। সেখানকার প্রায় ৫০ হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে তরমুজ চাষীরা।  বামনপাড়া  গ্রামের এক তরমুজ চাষী জানান, শিলাবৃষ্টিতে তার প্রায় ১৫ একর জমির তরমুজ বিনষ্ট হয়েছে। এতে তার দুই লক্ষাধিক টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তার মতো আরও আনেক চাষীর একই অবস্থা।

জেলার ত্রান কর্মকর্তা জানান, শিলাপাতের ফলে যে ক্ষতি হয়েছে তা নিরূপণে উপজেলা নির্বহী কর্মকর্তাদের পত্র দেয়া হয়েছে। এছাড়াও এই শিলা বৃষ্টির ফলে ঠাকুরগাঁও টিএন্ডটি’র প্রায় দুই হাজার টেলিফোন সেট অকেজো হয়ে পড়ে।