২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩ টন জাটকা আটক

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে রোববার রাত ১টায় স্থানীয় মৎস্য বিভাগ ও কোষ্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৩ টন জাটকা আটক করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

জেলা মৎস্য কর্মকর্তা  মোহাম্মদ ছেরাজ উদ্দিন ও কোষ্ট গার্ড দলের প্রধান লেফট্যানেন্ট জুবায়ের জানান, গোপণ সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর হাইমচর এলাকায় ঢাকাগামী এমভি ফারহান লঞ্চে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ ঝুড়ি জাটকাসহ অন্যান্য মাছ আটক করা হয়।

পরে সোমবার ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিনের উপস্থিতিতে মাত্র ৪০ হাজার টাকায় ১ টন মাছ বিক্রি করে দেয়া হয়। বাকি মাছ এতিম ও গরীবদের মধ্যে বিলি করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক এবং কোন মামলাও হয়নি।