নগরীতে গৃহবধূর আত্মহত্যা
নগরীর সূত্রাপুর থানা এলাকায় সোমবার এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহতের নাম সাইমা ইসলাম সেতু (৩২)।
তার ছেলে নিঝুম (১৩) জানায়, রোববার রাতে একটি টেলিফোন কল আসার পর সেতু ঘরের দরজা বন্ধ করে দেন।
নিঝুম সাংবাদিকদের বলেন, কে ফোন করেছিল তা আমি জানি না।
পুলিশ রোববার সন্ধ্যায় ৮১/১ দীননাথ রোডের বাড়ি থেকে সেতুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেছে।
আত্মহত্যার কারণ এখনও জানা সম্ভব হয়নি
