২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটির কুতুকছড়িতে ইউপিডিএফ সমর্থক খুন

পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর্গম কুতুকছড়িতে শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আততায়ীরা গুলি করে খুন করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 01:42 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রোববার সন্ধ্যায় কুতুকছড়ি বাজারে কয়েকজন সন্ত্রাসী সুবলঙের সাবেক ইউপি চেয়ারম্যান বীর কুমার চাকমাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রাঙ্গামাটি সদর হাসপাতাল ভর্তি করা হয় । সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যূ হয়।

স্থানীয়রা বলছেন, শান্তিচুক্তি পক্ষীয়রা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে শান্তিচুক্তির পক্ষের জনসংহতি সমিতির ভাষ্যমতে, ওই হত্যাকাণ্ডের সঙ্গে আদৌ তাদের কোনো সম্পর্ক নেই। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ইউপিডিএফ’র লোকেরাই বীর কুমার চাকমাকে খুন করেছে।