২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে এক ছাত্রকে হত্যার হুমকি দিয়েছে ছাত্রদল নেতা

সময়মতো জীবনবৃত্তান্ত কম্পোজ করে না দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ছাত্র রাকিবকে হত্যার হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিথি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

জানা গেছে, রাকিব বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের একটি দোকানে কম্পিউটার কম্পোজের কাজ করে। দু-তিন দিন আগে শহীদ সালাম বরকত হলের ছাত্রদলের সহ-সভাপতি রাসেল চৌধুরী রাকিবের কাছে তার জীবনবৃত্তান্ত কম্পোজ করতে দেয়।

সময়মতো কম্পোজ করতে না পারায় রোববার বিশ্ববিদ্যালয়ের পোস্ট-অফিসের সামনে রাসেল রাকিবকে মারধর ও গালিগালাজ করে। এক পর্যায়ে রাসেল প্রকাশ্যে রাকিবকে হত্যার হুমকি দেয় এবং ওই দিনই ক্যাম্পাস ছেড়ে যেতে বলে।

এ ব্যাপারে ছাত্রদল নেতা রাসেল চৌধুরী বলেন, ছাত্রদলের নেতাদের কাজ অবশ্যই আগে করতে হবে এবং নেতাদের সালাম দিতে হবে।