২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ কোন্দলে মানিকগঞ্জে বিএনপি’র প্রতিবাদ কর্মসূচি পালিত হয় নি

জেলা বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের কারণে মানিকগঞ্জে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়নি।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 09:39 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

আওয়ামী লীগের সরকার বিরোধী আন্দোলনের পাল্টা কর্মসূচি হিসেবে বিএনপি শনিবার সারা দেশে থানায় থানায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা বিএনপি’র কমিটি নেই। শীর্ষ দু’নেতার বিরোধের কারনে দলীয় কোন্দল এখন চরমে।

জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিলুর রশিদ খান বলেন, জেলা বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের কারণেই কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হয়নি।

অন্যদিকে, কর্মসূচি পালিত না হওয়ায় কর্মীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।