ঠাকুরগাঁওয়ে বিষপানে দুই গৃহবধূর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে পৃথক দু’টি ঘটনায় পারিবারিক ঝগড়ার জের ধরে বিষপানে আত্মহত্যা করেছে দু’ গৃহবধূ।
ঠাকুরগাঁও সদর উপজেলার গিলাবাড়ি গ্রামের আবদুল হকের স্ত্রী আসমা (৩৫) পারিবারিক ঝগড়ার জের ধরে বিষপান করলে হাসপাতালে ভর্তি করার পর শনিবার সকাল ১০ টায় তার মৃত্যু ঘটে।
অন্যদিকে রানীশংকৈল উপজেলার বাচোড় গ্রামের মানিক চন্দ্রের স্ত্রী ও এক সন্তানের জননী মেনুকা (১৮) শুক্রবার সন্ধ্যায় মারা যায়। সে ওইদিন শাশুড়ির সাথে ঝগড়ার জের ধরে বিষপান করে।
এ ব্যাপারে পৃথক দু’টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
