দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালিত
পানি, বিদ্যুৎ ও মশা সমস্যার সমাধান এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে শনিবার মুক্তাঙ্গনে ছাত্রযুবকদের মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রজন্মের চেতনা আয়োজিত কর্মসূচীতে বক্তারা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তীব্র বিদ্যুৎ সংকট, ওয়াসার পানি সমস্যা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, অসহনীয় মশার উপদ্রব ইত্যাদি সমস্যায় বর্তমান সরকারের পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন।
বক্তব্যে তারা বলেন, সারা দেশে অব্যাহত লোডশেডিং ও লো ভোল্টেজে ছাত্র ছাত্রীদের পড়ালেখার ক্ষতিসহ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, শিল্প কারখানার যন্ত্রপাতিসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩০ হাজারেরও বেশী মটর পুড়ে গেছে লো ভোল্টেজের কারণে। বর্তমানে চাহিদার তুলনায় ৭ শত মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জোট সরকার সাড়ে তিন বছরে একটিও নতুুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে নি।
বক্তারা আরও বলেন, ওয়াসার পানির চাহিদা দুইশ দশ কোটি লিটার হলেও সরবরাহ করতে পারে ১৪২ থেকে ১৪৫ কোটি লিটার । তারা মশার উপদ্রবে সিটি করপোরেশনের কার্যক্রমের সমালোচনা করেন। এয়াড়া তারা দ্রব্যমূল্যের উর্ধ্ব গতিতে দুর্বিসহ জনজীবনের কথাও বলেন।
