পিরোজপুরে ৭ নৌ ডাকাত গ্রেফতার
জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দরে ডাকাতির প্রস্তুতকালে পুলিশ শুক্রবার দুপুরে অস্ত্রসহ ৭ নৌ ডাকাতকে গ্রেফতার করেছে।
পুলিশ গ্রেফতারকৃতদের দেহ তল্লাসী করে একটি একনলা বন্দুক, একটি শার্টার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
