সিলেট কারাগারে কয়েদীর অস্বাভাবিক মৃত্যু
জেলার কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার এক কয়েদীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
ওয়ার্ডের পাহারাদার ও কারারক্ষী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪ টায় আব্দুল আহাদের (কয়েদী নম্বর-১৬৬১) লাশ বাথরুমে পড়ে থাকতে দেখা যায়। বাথরুম পরিস্কারের জন্য ব্যবহৃত একটি বাঁশের সাথে তার পরণের লুঙ্গি পেঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, বাঁশের সাথে লুঙ্গি পেচিয়ে শেষ রাতে সে আত্মহত্যা করেছে।
লাশের ময়না তদন্ত গতকালই শেষ হয়েছে। তবে এ রিপোর্ট সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
জানা যায়, তার বাড়ি জেলার বালাগঞ্জ উপজেলার দত্তগ্রামে।
