২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন কর্মকান্ডে মানবাধিকার দৃষ্টিভঙ্গি প্রয়োজন: কর্মশালায় বক্তারা

উন্নয়ন কর্মকান্ডে মানবাধিকার দৃষ্টিভঙ্গির প্রয়োজনিয়তার ওপর জোর দিয়েছেন বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

উন্নয়নের স্বার্থে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সকল উন্নয়নকামী প্রতিষ্ঠানকে ঐক্যমতে পৌঁছার ওপর গুরুত্বারোপ করেছেন তারা । 

নগরীর আইডিবি ভবনে ইউএনডিপি আয়োজিত ‘উন্নয়নের জন্য মানবাধিকার দৃষ্টিভঙ্গী’ শীর্ষক কর্মশালায় জাতিসংঘ, সরকার ও এনজিওসহ উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি ল্যারি ম্যারামিস। সভাপতিত্ব করেন ব্যাংককে এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার উপলা ব্যানার্জি।

মানবাধিকার বিষয়ক প্রকল্পের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং এনজিওসহ স্থানীয় বিভিন্ন সংস্থাকে ঐক্যমতে পৌঁছতে হবে।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা বিষয়ক প্রকল্পে প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত শ্রেণীকে অন্তভূক্ত করতে হবে।

এছাড়াও তারা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।