২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণের উচ্ছাসে মেতে উঠেছে আদিবাসীরা

দেশে এই প্রথমবারের মতো আয়োজন করা আদিবাসী সাংস্কৃতিক উৎসবে প্রাণের উচ্ছাসে মেতে ওঠে আদিবাসীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সাংস্কৃতিক বৈচিত্র আমাদের গর্বÑএই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয় ঢাকার শিল্পকলা একাডেমীতে তিন দিনব্যাপী আদিবাসী উৎসব। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাকমা রাজা দেবাশিষ রায়। নিজস্ব ঐহিহ্যে তাকে আদিবাসীরা বরণ করে নেয়। এই উৎসবের আয়োজন করে সোসাইটি ফর এনভায়রণমেন্ট এ্যাণ্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। বক্তব্য রখেন শেডের পরিচালক ফিলিপ গাইন, প্রমাদ মানকিন, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক আহমেদ নজীর। সভাপতিত্ব করেন শেডের সভাপতি অধ্যাপক সাখাওয়াত আলী খান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে মারমা সাংস্কৃতিক সংস্থা, ত্রিপুরা কল্যাণ ফাউণ্ডেশন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম, রাখাইন ডেভেলপমেন্ট ফাউণ্ডেশন প্রভৃতি।

অনুষ্ঠানে মনি স্বপন দেওয়ান বলেন, আদিবাসী সমস্যার মতো জাতীয় সমস্যার সমাধান করতে হলে প্রয়োজন জাতীয় ঐক্য। তাই জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে ঐতিহ্যবাহী আদিবাসী সংস্কৃতিকে রক্ষা করতে হবে।