২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন স্বরাষ্ট্র সচিব নিয়োগ

প্রশাসনে দু’ জন গুরুত্বপূর্ণ সচিবকে বৃহস্পতিবার রদবদল করা হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সংস্থাপন সচিব সফর রাজ হোসেনকে। কৃষি সচিব এএসএম আব্দুল হালিমকে সংস্থাপন সচিব হিসেবে বদলী করা হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের তৃতীয়বারের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সফর রাজ হোসেনকে ওই পদে নিয়োগ দেয়া হয়।