একই বাড়ির ৯ জনকে অজ্ঞান করে দশ লাখ টাকার মালামাল লুঠ
কেরানিগঞ্জের কদমতলি গ্রামে বুধবার একই বাড়ির নয় জনকে অজ্ঞান করে এক ভাড়াটিয়া দম্পতি দশ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে পাবিারিক সুত্র জানায়।
অসুস্থদের মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো হাজি সোবহান মিয়া(৭০), মাসুদা বেগম(৬০), সাজেদা বেগম (৪০), আনোয়ার হোসেন(৩০), নাজমুন্নাহার(২৫), শাহানা(১৬), শাওন(১০), তানিয়া(৬), রকি(১০)।
এদের মধ্যে তিনজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে তাদের এক আত্মীয় সাংবাদিকরে জানায়, সন্দেহভাজন দম্পতি ঘটনার পর পলাতক আছে।
