রাজধানীতে তিনটি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-২ (র্যাব) বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর থেকে ৪০ রাউন্ড গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। র্যাব সূত্র এ কথা জানায়।
এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোহাম্মদ কামরুল (৩৫) এবং মোতালেব মিয়া।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দু’টি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৩৯ রাউন্ড গুলি এবং দু’টি ম্যাগজিন।
র্যাব-২ কর্মকর্তারা জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব ভোর চারটায় লালবাগ থানার আজিমপুরের জসসংখ্যা ভবন থেকে এদের গ্রেপ্তার করে।
