বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ফ্রাঙ্কোফোনি উৎসব
ফরাসি ভাষাভাষি দেশগুলোর উদ্যোগে বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে ফ্রাঙ্কোফোনি উৎসব। কানাডা ক্লাব এবং ইকোল ফ্রাঙ্কেইস ইন্টারন্যাশনাল ডি ঢাকা যৌথভাবে এই উৎসবের আয়োজন করছে।
কানাডা হাইকমিশন, ফ্রান্স, মিশর, মরক্কো, সুইজারল্যাণ্ড এবং ভিয়েতনাম দূতাবাস অন্যান্য ফ্রাঙ্কেইজ জোটের সাথে এই উৎসবে যোগ দিচ্ছে।
উৎসবকে সামনে রেখে নগরীর আলিয়ঁস ফ্রাসিঁস গ্যালারিতে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মিশরীয় দূতাবাসের উপ-প্রধান শেরিফ এলগামাল, কানাডিয়ান হাইকমিশনের লিণ্ডা বেদ্রো, ফরাসি দূতাবাসে ফার্স্ট কাউন্সেলর জ্যঁ রুমিকেন্যু, সুইজারল্যাণ্ডের চার্জ ডি এ্যফেয়ারস জার্গ ক্যাসারনি এবং ফ্রাঙ্কেইস জোটের পরিচালক মারিয়াম ব্যাসিনট।
উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে বেনিয়ট রেসমন্টের ম্যাজিক শো এবং ফ্রাঙ্কোফনি দেশগুলোর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া থাকছে বিশেষ খাবারের আয়োজন। আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে ধাধা, বিভিন্ন খেলা এবং রচনা প্রতিযোগিতা।
এছাড়া আগামী ১৮ মার্চ থেকে আলিয়ঁস ফ্রাসিঁসে ফ্রান্সের বিখ্যাত ফটোগ্রাফার ব্র“নো রোফের ‘ওয়ালস অব ঢাকা’ শীর্ষক ১৪ দিনের প্রদর্শনী শুরু হবে। এছাড়াও উৎসবের অংশগ্রহণকারী দেশগুলোর বই এবং চলচ্চিত্র প্রদর্শনী চলবে।
১৯৭০ সালের ২০ মার্চ নাইজেরিয়ায় ফরাসি ভাষাভাষি ৬৩টি দেশ নিয়ে ফ্রাঙ্কোফনি গঠিত হয়।
