২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগরতলায় বিডিআর ও বিএসএফ’র বৈঠকে ফলপ্রসূ আলোচনা

আগরতলার শালবাগানে বিএসএফ’র হেডকোয়ার্টারে বিডিআর ও বিএসএফ’র মাঝে শুরু হওয়া বৈঠকে দু’পক্ষের সকল বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, মঙ্গলবার বাংলাদেশের সময় সকাল ১০ টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে বিডিআর’র ৭টি ও বিএসএফ’র ১১টি অমীমাংসিত সীমান্ত সমস্যার বিস্তারিত আলোচনা হয়।

সীমান্তে কাঁটাতারের বেড়া, পাকা স্থাপনা, রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট নির্মান, ফেনী নদী ও মুহুরী চরসহ চলমান বিরাজিত সমস্যা সম্পর্কে আলোচনায় বিডিআর ও বিএসএফ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সীমান্ত আইন অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নেয়।

মাদকদ্রব্যসহ ভারতীয় যে কোন পন্য পাচার রোধে দু’দেশের সীমান্ত রক্ষীরা জোর তৎপরতা চালানোর সিদ্ধান্তে উপনীত হয়। বাংলাদেশী হত্যা বন্ধেও ভারত ইতিবাচক সাড়া দিয়েছে।

জানা যায়, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রাব্বানি, কুমিল্লার সেক্টর কমান্ডার কর্ণেল একেএম জাহাঙ্গীর আলম, সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল আবু হেনা মোস্তফা কামাল, রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মো. হামিদুল হক, ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল এইচএম মকবুল হোসেন, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল শাহরিয়ার আহমেদ, ঢাকা বিডিআর হেডকোয়ার্টার জিওয়ান লে. কর্নেল জাহেদুর রহমান এবং জি থ্রি ক্যাপ্টেন হূমায়ূন কবির কথা বলেছেন।

ভারত আসাম, মেঘালয়, মনিপুর ও নাগালয় রাজ্যের বিএসএফ’র প্রধান আইজি এসসি শ্রী ভাস্তভার নেতৃত্বে বিএসএফ’র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এদিকে সোমবার বিডিআর ও বিএসএফ’র মাঝে কোন আলোচনা হয়নি। বির্ডিআর প্রতিনিধি দল ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে।