২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হাজার হাজার মানুষের থালা-বাটি-গ্লাস মিছিল

চিংড়ি পোনা আহরণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে জেলা শহরে মঙ্গলবার দুপুরে হাজার হাজার পোনা আহরণকারী ও ব্যবসায়ী থালা-বাটি-গ্লাস হাতে মিছিল বের করে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

কক্সবাজার চিংড়ি পোনা ব্যবসায়ী শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি আয়োজিত ব্যতিক্রমধর্মী এই মিছিলের স্লোগান ছিল “ভাত দে, নইলে পোনা ধরতে দে অথবা গুলি করে মেরে ফেল।”

ব্যাপক পুলিশি নিরাপত্তার কারণে জেলা প্রশাসক কার্যালয ঘেরাও করতে ব্যর্থ হয়ে মিছিলকারীরা পাবলিক লাইব্রেরিতে সমাবেশ করে। সমাবেশে বক্তারা চিংড়ি পোনা নয়, ডিমসহ মা চিংডি আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে বলেন, সরকার চিংডি পোনা আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে গরীব মারার ব্যবস্থা করছে।

তারা বলেন, পোনা আহরন করতে গিয়ে এখন আর অন্য প্রজাতির মাছ নষ্ট হয় না। কেননা অধিকাংশ আহরণকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছে।

জাসদ (ইনু) জেলা সভাপতি নঈমুল হক টুটুল, শ্রমিকলীগের আহ্বায়ক এডভোকেট হাবিবুর রহমান, যুবদলের সহ-সভাপতি পৌর কমিশনার রফিকুল ইসলাম প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন ।  

সমাবেশ শেষে নেতারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।