২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশাশুনিতে এক জনযুদ্ধ ক্যাডার গ্রেফতার

হত্যা, ডাকাতিসহ প্রায় এক ডজন মামলার আসামী পূর্ব বাংলার কমিউনিস্ট পাটির্র (জনযুদ্ধ) জুলফিকার আলী বাবুকে আশাশুনি পুলিশ মঙ্গলবার আটক করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পুলিশ জানায়, কলারোয়ার সলিমপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে বাবু জনযুদ্ধের একজন সক্রিয় ক্যাডার। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। সে বেশ কিছুদিন আশাশুনির দরগাপুরে তার শ্বশুরবাড়িতে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ তাকে আটক করে।