সেলফোনের ৫০ পয়সা কলচার্জ দাবিতে মানবন্ধন
সিটিজেন রাইট’স মুভমেন্ট মঙ্গলবার নগরীতে বিভিন্ন সেলফোন কোম্পানির কলচার্জ কমিয়ে ৫০ পয়সায় নির্ধারনের দাবিতে মানবন্ধন ও সমাবেশ করে।
বিকেল ৪টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে কয়েকশ’ লোক মানব বন্ধন কর্মসূচিতে যোগ দেয়। মানব বন্ধনের পর একটি মিছিল টিএসসি চত্তর ঘুরে শাহবাগে এসে শেষ হয়। এসময় মিছিলকারীরা সেলফোন কোম্পানিগুলোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।
মিছিল শেষে এক সমাবেশে সিটিজেন রাইট’স তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেলফোনগুলোর বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যহত থাকবে।
পরবর্তী কর্মসূচির অংশ হিসাবে সিটিজেন রাইট’স আগামী ২০ মার্চ টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করবে। এছাড়াও এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি পেশ এবং সকল সেলফোন কোম্পানিগুলোর সামনে অবস্থান ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
