শাবিতে ছাত্রলীগের ধর্মঘট প্রত্যাহার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মঘট ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় ছাত্রহলের নাম বঙ্গবন্ধু হল রাখার পাশাপাশি হলে সকল ছাত্র সংগঠনের সহাবস্থানের ব্যাপারেও আশ্বাস দেন।
বৈঠকে প্রক্টরিয়াল কমিটির সভাপতি ড. সাজেদুল করিম, প্রক্টর ড. আব্দুল হাই চৌধুরী বিশ্ববিদ্যালয়ের পক্ষে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শাকসু’র সাবেক ভিপি একেএম আশরাফুল আজিম রুবন ছাত্রলীগের পক্ষে নেতৃত্ব দেন। সিলেট জেলা, মহানগর ও শাবি ছাত্রলীগের নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
