ফেনীতে ছয় ডাকাত আটক
ফেনী শহরের গুনবতী বাসস্টান্ড থেকে পুলিশ আন্ত:জেলা ডাকাত দলের ৬ জন সদস্যকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাতে ফেনী ও চৌদ্দগ্রাম থানার পুলিশ এদের আটক করে।
আটকতকৃতরা হচ্ছে, ওবায়দুল হক (৪৬), মো: শাহজাহান (২৮), শফিক (৩০), আবুল কালাম (৩০), জলিল(২৮) এবং মানিক (২৮)।
এদের বিরুদ্ধে ফেনী ও চৌদ্দগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে।
