আব্দুস সালামকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে
দোহার ট্রাভেলস এর মালিক আব্দুস সালামকে সোমবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রমনা থানা পুলিশ জানায়, পুলিশ রোববার আব্দুল সালামকে ৫৪ ধারায় গ্রেফতার করে। আদালতের কাছে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
পুলিশ আরও জানায়, আব্দুস সালামের সহযোগী মোস্তাক, রাজু এবং অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
